৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:২৫

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, রিয়াজউদ্দিন আহমেদ দুপুর দেড়টার দিকে মারা গেছেন। বিষয়টি আমি একটু আগে জেনেছি। তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ছিলেন।

তিনি বলেন, আগামীকাল রোববার বেলা সাড়ে ১১ টায় তার লাশ জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

রিয়াজ উদ্দিন আহমেদের পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে বাসায় চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৬ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন। গত ২১ ডিসেম্বর তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হন।

রিয়াজ উদ্দিন আহমেদ ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’ এবং ‘দ্য নিউজ টুডে’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চারবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন।

তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

রিয়াজ উদ্দিন ১৯৪৫ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অর্থনীতিতে এমএ ও ১৯৭২ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

কিছুদিন অধ্যাপনা শেষে ১৯৬৮ সালে তিনি তৎকালীন ‘পাকিস্তান অবজারভার’ পত্রিকায় যোগ দেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান অবজারভারের চাকরি ছেড়ে তিনি মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন। স্বাধীনতার পর আবারও অবজারভারে যোগ দেন রিয়াজ উদ্দিন। সেখানে তিনি ১৯৯০ সালের নভেম্বর পর্যন্ত কাজ করেন

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন