১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ২:৪৭

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২৫, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা’ শীর্ষক সেমিনার মঙ্গলবার সকালে খুলনা হোটেল সিটি ইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজকের কিশোর-কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই নতুন প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের কিশোর গ্যাং অপরাধ দমনে আমাদের সকলের কাজ করতে হবে। সন্তানরা কী করে, কোথায় যায় তা অভিভাবকদের খোঁজ নিতে হবে। তাঁরা আরও বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক-সচেতন ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিপথগামী শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। স্নেহ-ভালোবাসা দিয়ে শিশু-কিশোরদের পাশে দাঁড়াতে সমাজের সকল সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান অতিথিরা।
খুলনা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উপদেষ্টা রওশন জাহান নূপুরের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন খুলনা সরকারি বজ্রলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শরীফ আতিকুজ্জামান। অনুষ্ঠানে খুলনা মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ সোহেল হাসান, প্রবেশন অফিসার আবুল হাসনাত লিখন, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ শরিফুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সেমিনারে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও অভিভাবকরা অংশ নেন। খুলনা পুনাক এই অনুষ্ঠানের আয়োজন করে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন