১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:৩০

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

খুলনায় চায়না প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: বন্ধ ঘোষিত খুলনা নিউজপ্রিন্ট মিলের পাশে নির্মানাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টের প্রকৌশলী চিনা নাগরিকের রহস্য জনক নিখোঁজের একদিন পর ভৈরব নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । কিংওয়াং জং নামের এ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার গত ২৪ অক্টোবর প্রজেক্ট থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। আজ দুপুরে তার লাশ ভৈরব নদীর ৭নং ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন । চায়না নাগরিকের রহস্যজনক এ মৃত্যু বিষয়ে পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে এবং ময়না তদন্তের পর ঘটনার বিষয় আরো জট খুলবে বলে পুলিশের ধারনা।
উল্লেখ, গত ২৪ আগস্ট সকালে নির্মানাধীন পাওয়ার ষ্টেশন থেকে চায়না প্রকৌশলী কিংওয়াং জং বাইরে বের হওয়ার পর আর বিদ্যুৎ প্লান্টে ফিরে আসেননি। ২৫ আগস্ট কিংওয়াং জং নিখোঁজ হওয়ার পর খালিশপুর থানায় তুহিন নামে এক ব্যক্তি জিডি করেন যার নম্বর ১৫৮৯।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন