৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৩:৫৭

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

খুলনায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৬, ২০২১

  • শেয়ার করুন

এম এ আলী, স্টাফ রিপোর্টার: খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় শুক্রবার (১৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) খুলনার হাসপাতালগুলোতে ১৯ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন- বটিয়াঘাটার আশিষ গোলদার (৫৫), শিরোমনি এলাকার আব্দুল মালেক (৭৫), পাইকগাছা হাবিবনগর এলাকার ইউসুব আলী (৬০) ও তালা সাতক্ষীরার ইসমাইল হোসেন (৬১।
আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা গেছেন নড়াইলের ইকবাল হোসেন (৫৮), জেনারেল হাসপাতালে মারা যায় খুলনার রূপসার জলিল মীর (৬৫) ও অভয়নগর যশোর নিত্যানন্দ সরকার (৭৮)।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন সোনাডাঙ্গা মহাম্মদনগর এলাকার কাজী আব্দুস সাত্তার (৭৭), মিয়াপাড়া প্রধান সড়কে চাঁদ সুলতান (৭১), ফরাজিপাড়া এলাকার নাসিমা খাতুন (৪৭)।
জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান করোনা রোগী ভর্তি রয়েছেন ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬৯ জন।
খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩০৫ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ২৯০ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জনের নমুনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটের ৮ জন ও যশোরের একজনের করোনা শনাক্ত হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন