৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৮:১০

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

খুলনার চার হাসপাতালের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খুলনার চারটি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া সাতজনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন রয়েছেন।
শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
খুমেক হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরের সোনাডাঙ্গা এলাকার সবুর মোড়ল (৫৫), খালিশপুরের সেলিনা বেগম (৫০) ও চট্টগ্রামের সীতাকুন্ডের হাবিবুল্লাহ (৭০)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে রূপসা রাজাপুর এলাকার শেখ আবুল হোসেন (৫৬) নামে এক রোগী মারা গেছেন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন মহানগরের মুন্সিপাড়ার রহিমা খাতুন (৭২) ও ঝিনাইদহ সদরের মহিলা কলেজ রোডের মোসাম্মৎ রহিমা খাতুন (৬৪) নামে দু’জনের মৃত্যু হয়েছে।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মহানগরের সদর হাসপাতালের পশ্চিম এলাকার শামসুল হক (৭৬) নামে এক রোগী মারা গেছেন।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন