১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:৫৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বয়রাস্থ শহর এপিসিও অফিসে খুলনা এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার এর সভাপতিত্বে ও শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ম্যানেজার সুরভী বিশ্বাসের পরিচালনায় এ সভায় আরও উপস্থিত ছিলেন, শিশু সুরক্ষা জোটের সভাপতি শামীমা সুলতানা শিলু ও সদস্যবৃন্দ, সিএসও, ইয়ুথ ফোরাম এবং সিবিও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি ফুলি সরকার বলেন, শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের গুরুত্ব অপরিসীম। তাদের চিন্তা ভাবনা এবং সেই অনুযায়ী কার্যক্রম সম্পাদনের মধ্য দিয়েই শিশু সুরক্ষা বাস্তবায়ন হয়ে থাকে। আর আপনারাই সেই গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

এসময় তিনি সমঝোতা স্মারক এর গঠনতন্ত্র রিভিউ বা পর্যবেক্ষণ করেন এবং আগামীতে আরও ভালভাবে কার্যক্রম পরিচালনার লক্ষে এর গঠনতন্ত্র পুনর্বিন্যাশের আশাবাদ ব্যক্ত করেন। যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন