প্রকাশিত: জুন ২০, ২০২৬

তথ্য প্রতিবেদক:
অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা (সেশন ২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) নগরীর সিএসএস আভা সেন্টারে এ পরীক্ষা সম্পন্ন হয়। নৃত্য, সংগীত, তবলা, কবিতা ও ইয়োগা বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। এ পরীক্ষায় তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়।
নৃত্য বিভাগের আওতায় ভরতনাট্যম, রবীন্দ্রসংগীত আশ্রিত নৃত্য এবং সৃজনশীল নৃত্যের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি কলকাতা চারুকলা বোর্ডের অধীনে এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এর তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
পরীক্ষায় কলকাতা থেকে আগত পরীক্ষক ড. মানব পারাই উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা ও মূল্যায়ন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অরুণোদয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, ভরতনাট্যম নৃত্যশিল্পী ও গুরুমা সুরভী ক্রুশ। এছাড়াও উপস্থিত ছিলেন অরুণোদয়ের সাধারণ সম্পাদক জনি সরকার এবং সংগীত বিভাগের শিক্ষিকা তমালিকা গোলদার।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও শৈল্পিক দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।