৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৮:৫৭

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

খুলনা-২ আসনের জামায়াতের প্রার্থী জাহাঙ্গীর হেলালের গণসংযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-২ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দিন-রাত এক করে প্রচার চালাচ্ছেন।

মঙ্গলবার ও বুধবার ২০ ও ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও নির্বাচনী জনসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা-২ আসনের প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

গণসংযোগকালে তিনি বলেন, তিনি ৩১ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। এ কারণে খুলনা-২ আসনে দাড়িপাল্লার পক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকা জনগণ এবার উৎসবের আমেজে ভোট দিতে অপেক্ষা করছে। বৈষম্য দূর করতে ও পরিবর্তনের প্রত্যাশায় মানুষ দাড়িপাল্লা প্রতীকে ভোট দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দাড়িপাল্লার পক্ষে রায় দেবে এ বিশ্বাস তাঁর রয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় ২০ নং ওয়ার্ডের বাগান বাড়ি এলাকা থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন। নির্বাচনী প্রচারনায় তিনি বাগানবাড়ি, লোহাপট্টি, ফরাজিপাড়া, শেখপাড়া বাজার, তেতুলতলা, ময়লাপোতা, খানজাহান আলী রোড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। বিকেলে নগরীর গোলকমনি পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সব কর্মসূচিতে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, সদর সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন