২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:২০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনা থেকে আবারো বিসিবি’র পরিচালক হচ্ছেন শেখ সোহেল ও কাজী ইনাম

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৬ অক্টোবর। তবে খুলনা বিভাগীয় কোটায় ভোট গ্রহণের প্রয়োজন পড়ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন বিসিবির এই বিভাগের বর্তমান দুই পরিচালক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) বিসিবির নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ দিনে খুলনা বিভাগ থেকে এই দু’জনই মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ফলে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন তারা। শেখ সোহেল খুলনা বিভাগের প্রতিনিধি হিসেবে বিসিবির কাউন্সিলর হয়েছেন। আর কাজী ইনাম আহমেদ যশোর জেলার কাউন্সিলর। খুলনা বিভাগের বাকী ৯ জেলার কেউই নির্বাচনে অংশ গ্রহণের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।

বিসিবি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর সোমবার প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করবেন। মনোনয়ন পত্র যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করা হবে পরদিন ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার। ২৯ সেপ্টেম্বর আপীল গ্রহণ ও শুনানি হবে। আর আগামী ৩০ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিন। ফলে ওই দিনই প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন নির্বাচন কমিশন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন