২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:৫৩

শিরোনাম
খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত

কয়রায় বৃষ্টি প্রার্থনায় ইসতেশকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি:
গত দুই সপ্তাহ ধরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র দাবদাহে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট গভীর নলকূপ কিংবা পুকুরে মিলছেনা সুপেয় খাবার পানি। প্রখর রৌদ্র আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ। এমন সংকটময় মুহূর্তে বৃষ্টির আশায় খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ হাইস্কুলের মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইসতেশকার) আদায় করেছেন কয়রাবাসী। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯ টায় কয়রা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে মসজিদে আবু বকর সংলগন্ন মদিনাবাদ হাইস্কুলের মাঠে খোলা আকাশের নিচে সালাতুল ইসতেশকার নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে কয়রা উপজেলার বিভিন্ন গ্রামের সর্বস্তরের মুসল্লীগন অংশগ্রহণ করেন। ইমাম পরিষদের জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওঃ মনিরুজ্জামানের পরিচালনায় নামাজে ইমামতি করেন মাওঃ হাবিবুল্লাহ বাহার নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ নেয়ামাতুল্লাহ।
এ বিষয়ে ইমাম হাবিবুল্লাহ বাহার বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন