৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:৪০

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

কুলাটি এসকেএস বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) ঃ

শীতের প্রকোপ সময়ে “বস্ত্রহীনকে বস্ত্র দাও” এ চিরন্তন সত্যকে বাস্তবে প্রতিফলিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের কুলাটি গ্রামে এসকেএস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৬০ জন অসহায় ও দুস্থ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ফেব্রæয়ারী ২০২২) সকাল ১০ টায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক নাজমুল আলম মিলন। তিনি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র(কম্বল) বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুফতি মুহাম্মাদ কামরুজ্জামান, মাকসুদুর রহমান, সাইফুল ইসলামসহ অভিভাবক ও এলাকার সুশীল সমাজ। বিদ্যালয়ে পড়–য়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোলাহলে শীতের সকাল মুখরিত হয়ে ওঠে। শীতের দুঃসময়ে শীতবস্ত্র পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। ভোমরা ইউনিয়নের কুলাটি গ্রামে এ প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এক অনন্য শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছে। বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়নে ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যানে নাজমুল আলম মিলন আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করে আসছে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন