২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:৫৩

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

কয়রায় যুবদল সভাপতির নামে ঘের দখলের অভিযোগে মামলা 

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : খুলনার কয়রা উপজেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলামসহ ১২ জনের নামে মাছের ঘের দখলের অভিযোগে মামলা হয়েছে। (৩ নভেম্বর) সোমবার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলাটি করেছেন ঘের মালিক মিজানুর রহমান। মামলাটি আমলে নিয়ে কয়রা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দশহালিয়া মৌজায় মামলার বাদীর ২০ বিঘা জমির চিংড়ি ঘের রয়েছে। গত ৩১ অক্টোবর যুবদলের সভাপতি শরিফুলের নির্দেশে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে। এসময় ঘের মালিকের ছেলে তাদের বাঁধা দিলে তাকে মারধর করে বের করে দেয়া হয়। এছাড়া ঘেরের বাসা ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে ঘেরের প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী মিজানুর রহমান জানিয়েছেন, যুবদলের সভাপতি শরিফুল ইসলাম কয়েকদিন আগে তার কাছে ৭০ হাজার টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি লোকজন নিয়ে ঘের দখল করে নিয়েছেন। এ বিষয়ে পুলিশকে জানানো হলে সেখানেও টাকা দিয়ে মীমাংসা করার কথা বলা হয়। পরে আদালতে মামলা করা হয়েছে।

জানতে চাইলে যুবদলের সভাপতি শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার আসে আমি জড়িত নই কে কারা ঘের দখল করছে এটাও আমি জানি না। মাঝে থানায় এই বিষয়ে বসাবসিতে আমাকে ডাকা হয় তখন আমি জানতে পারি । আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সুনাম নষ্ট করতে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত আছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন