৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১২:৩৫

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের সাজানো : খামেনি

প্রকাশিত: মার্চ ১, ২০২২

  • শেয়ার করুন

চলমান ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। মার্কিনিদের সাজানো এ যুদ্ধের অবসান চেয়ে খামেনি বলেন, ইরান বিশ্বের যেকোনো স্থানে যুদ্ধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে।

খামেনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ইউক্রেন ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকারে পরিণত হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর নবুওয়াতপ্রাপ্তি দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন ইরানের এই সর্বোচ্চ নেতা। খবর প্রেস টিভির।

খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। আমরা যেকোনো দেশে মানুষ হত্যা ও অবকাঠামো ধ্বংসের বিরোধিতা করি।’

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, পশ্চিমা শক্তিগুলোর ওপর মোটেও নির্ভর করা যায় না। বিশ্বের বিভিন্ন দেশের প্রতি তারা যে সমর্থন দেওয়ার কথা বলে, তা সত্যি নয়।
আয়াতুল্লাহ খামেনি বলেন, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি উভয়কে যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু বাস্তবে তাদের কারো পেছনে দাঁড়ায়নি ওয়াশিংটন।

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। টানা ছয়দিন ধরেই দুপক্ষের মধ্যে লড়াই চলছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। মঙ্গলবারও সংঘাত চলতে দেখা গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন