২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৪:২২

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২

  • শেয়ার করুন

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

আজ শুক্রবার তিনি বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন সর্বশেষ র‍্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি আইজিপির দায়িত্ব গ্রহণের পর এম খুরশীদ হোসেন র‍্যাবের মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

গত ২২ সেপ্টেম্বর তাদের নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জন্ম ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

২০২০ সালের ১৫ এপ্রিল থেকে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে গত বছর ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট পুলিশের বিদায়ী আইজিপি বেনজীর আহমেদ ও নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ র‍্যাবের ৭ বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন