৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:৫৫

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

অ্যাম্বুলেন্সের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু ৪

প্রকাশিত: জুলাই ৩, ২০২১

  • শেয়ার করুন

তথ্য ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও মাছবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটিতে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এসময় অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও সাতজন আহত হয়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন