৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:৩৯

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

অফিস সময় এক ঘণ্টা বাড়ছে!

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২

  • শেয়ার করুন

বৈশ্বিক সংকটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এবার সেই সময় এক ঘণ্টা বাড়াতে পারে সরকার। এর ফলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করতে হবে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের।

বর্তমানে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে যাওয়ায় শীতকালকে সামনে রেখে আগামী মাস থেকেই অফিসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। এরপর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

সাধারণত, সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত আছে। তবে রমজান মাসে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।

সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের নানা উদ্যোগের মধ্যে অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে দুদিন ছুটি এবং ব্যাংকগুলোও অফিস সময় কমিয়ে আনে।
নতুন অফিস সময় নিয়ে সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত নতুন সূচি চলবে। তার যুক্তি, এখন দিন বড়। দিনের আলো পাচ্ছি বেশি। এটা (অফিস সময়) পরে আমরা অ্যাডজাস্ট করতে পারবো।

কর্মকর্তারা বলছেন, সামনে শীতকাল আসছে। পাশাপাশি বিদ্যুতের চাহিদাও কমে যাবে। তাই নতুন করে অফিস সময়ের জন্য প্রস্তাব করা হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন