১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৮:৫৩

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

বুড়িগোয়ালিনীতে উদ্ধার হওয়া সরঞ্জামে আগুন, দগ্ধ ৪ বছরের শিশু

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬

  • শেয়ার করুন

বিলাল হোসেন, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে নৌপুলিশের অভিযানে জব্দ করা তাস পুড়িয়ে দেওয়া আগুনে আলমগীর হোসেন নামে ৪ বছরের এক শিশু আগুনে পুড়ে দগ্ধ হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ৬ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলাউদ্দিন মার্কেটে সবসময় মাদক ও জুয়ার আসর বসে। খবর পেয়ে বুড়িগোয়ালিনী নৌথানার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের পর ঘটনাস্থল থেকে তাস, বসার পলিথিন ও বস্তা জব্দ করে। পরে ঘটনাস্থলেই জব্দকৃত মালামাল পুড়িয়ে দেয় পুলিশ।

কিন্তু আগুন পুরোপুরি না নিভিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পরে বাচ্চারা ওই স্থানে খেলা করতে গিয়ে লাঠি দিয়ে আগুন খোঁচাতে থাকে। একপর্যায়ে লাঠির মাথায় থাকা পলিথিনসহ কাগজ আহত শিশুর বাম হাত জড়িয়ে যায়। এতে শিশুটির হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলিউজ্জামান আকবরের কাছে দগ্ধ শিশুর ব্যাপারে জানতে চাইলে প্রথমে তিনি বলেন, আমি বিষয়টি জানি না। পরবর্তীতে দগ্ধ হওয়া শিশুর ভিডিও ফুটেজ পাঠানোর পর এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিযান শেষে আগুন নিভিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ। কিন্তু বাচ্চারা খোঁচাখুঁচি করার ফলে এই দুর্ঘটনা ঘটে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন