৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৯:১৯

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬

  • শেয়ার করুন

ঢাকা, ০৮ অক্টোবর ২০২৬: ইলিশ সম্পদ সংরক্ষণে প্রতিবছরের ন্যায় এ বছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ০৮ হতে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনব্যাপী সারা দেশে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৬” পালিত হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের ঘোষিত এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬” বাস্তবায়নে “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট ৯টি জেলায় টহল ও মনিটরিং কার্যক্রমে নিয়োজিত রয়েছে। গভীর সমুদ্রে দেশি-বিদেশি সকল প্রকার মৎস্যযান ও শিকারীদের অবৈধ অনুপ্রবেশ বন্ধে নৌবাহিনীর জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট্ এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের জাহাজ, ক্রাফ্ট, বোট ও কন্টিনজেন্ট সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীসহ ইলিশের প্রধান প্রজনন অঞ্চলে মোতায়েন রয়েছে। স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, ও মৎস্য কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে অবৈধ ইলিশ আহরণ ও বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধ করবে। অভিযানকালে ইলিশ আহরণে নিয়োজিত অসাধু ব্যক্তি ও যান্ত্রিক মৎস্য নৌযানসমূহের ওপর কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে।

ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষা, নির্বিঘ্ন প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ মা ইলিশের সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে কার্যকর ভূমিকা পালন করে আসছে। দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং মৎস্য সম্পদের সুরক্ষার লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বশীলতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন