৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:৫১

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

আশাশুনিতে অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৬

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬

  • শেয়ার করুন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ অপহরণ মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে। বুধবার (৭ অক্টোবর) ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মনিপুর গ্রামের ইসাক আলী সানার ছেলে ইমান হোসেন, নাকনা গ্রামের সাইফুল্লাহ গাজীর ছেলে আসাদুল গাজী, গোকুলনগর গ্রামের মৃত করিম মোড়লের ছেলে কোপাত মোড়ল ও কাউসার আলী মোড়লের ছেলে ফয়জুল ইসলাম, কুদ্দুস সরদারের ছেলে রিয়াছাদ সরদার, কাকড়াবুনিয়া গ্রামের গোলাম মোস্তফা আকুঞ্জের ছেলে জহুরুল আকুঞ্জকে গ্রেফতার করেন। ইমান হোসেনের বিরুদ্ধে আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা রয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি আসাদুল গাজীকে নাকনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া কোপাত মোড়ল টিআর-২১৫/২৪, ফয়জুল ইসলাম সিসি-৭৫/২২ এবং রিয়াছাদ সরদার সিআর-৯১/২৫ মামলার আসামি।গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন