৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:১২

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনায় বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোসা. সাবানা বেগম। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্বামী আবু হানিফ। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আবু হানিফ বলেন, খুলনার খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা তিনি। তার স্বামী আবু হানিফ শারীরিক প্রতিবন্ধী। সংসারের আর্থিক সহযোগিতার জন্য তিনি একসময় বাড়ি বাড়ি গিয়ে শাড়ি-লুঙ্গি বিক্রি করতেন। পরে ইটভাটায় দাদন দিয়ে এবং জমি কেনাবেচার ব্যবসায় অর্থ বিনিয়োগ করে কিছু অর্থ সঞ্চয় করেন। ২০০৭ সালে বাবার মৃত্যুর আগে বাবার কাছ থেকে পাওয়া ৬ লাখ ৫০ হাজার টাকা এবং নিজের সঞ্চিত অর্থ দিয়ে নিজ জমিতে দ্বিতল বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণের সময় একটি এনজিও থেকে ৯ লাখ টাকা ঋণ নেওয়ার কথাও জানান তিনি।

লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, ২০১০ সালে স্থানীয় এক ব্যক্তির সংস্পর্শে এসে তিনি মাদক (গাঁজা) ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। প্রশাসনের চাপ ও মাদক মামলার কারণে ২০১৩ সালে ওই ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেন। এরপরও অন্য কেউ মাদক ব্যবসা করলেও তার ওপর মামলা ও প্রশাসনের চাপ আসতে থাকে বলে অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, স্থানীয় এক রাজনৈতিক নেতা মামলা ও প্রশাসনের চাপ থেকে রক্ষা করার কথা বলে নিয়মিতভাবে তার নিটক থেকে টাকা নিতেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্টের পর তার কাছে ১০ লাখ টাকা দাবি করায় তিনি দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের ওপর চাপ বাড়তে থাকে।

তিনি আরও বলেন, গত ২৮ ও ২৯ জুলাই দফায় দফায় তার বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্রসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট ও ক্ষতিসাধন করে। এ সময় তার পুত্রবধূকে লাঞ্ছিত এবং পুত্রবধূ ও শিশুসন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি।

তিনি আরও জানান, হামলার সময় ৯৯৯ নম্বরে ফোন করে প্রশাসনের সহযোগিতা চান। পরে এ ঘটনায় খানজাহান আলী থানায় মামলা হয়েছে। পরিবারের নিরাপত্তার জন্য আদালতেও মামলা করেছেন বলে জানান তিনি।

এছাড়াও তিনি বলেন, এসব ঘটনার পর তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়িতে যেতে পারছেন না। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন