২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:০৫

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা নবগঠিত আহ্বায়ক কমিটিতে নিজের মতামত উপেক্ষা করে পদ নির্ধারণের অভিযোগ তুলে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোল্যা শওকত হোসেন বাবুল। তাঁর অভিযোগের মূল ক্ষোভ দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (উত্তর) মো. সারজিস আলমকে ঘিরে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর শিববাড়ী মোড়ের গোলচত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। এ সময় দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোল্যা শওকত হোসেন বাবুল বলেন, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটিতে তাঁর মতামত না নিয়েই তাঁকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়েছে। এভাবে মতামত উপেক্ষা করে পদ নির্ধারণের বিষয়টিকে তিনি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও স্বেচ্ছাচারী আচরণ হিসেবে উল্লেখ করেন। দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাবুল বলেন, নির্দিষ্ট কোনো পদের প্রতি তাঁর মোহ ছিল না, এখনো নেই। তবে তাঁর মতামত না নিয়ে পদ নির্ধারণ করায় তিনি নবগঠিত কমিটিতে দেওয়া পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে কমিটি থেকে তাঁর নাম প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির ওপর পদ চাপিয়ে দেওয়া কিংবা তাঁর মতামত উপেক্ষা করে দায়িত্ব নির্ধারণ করা সংগঠনের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের আচরণের বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলমের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি তুলে ধরেন বাবুল। তিনি দাবি করেন, কমিটি গঠনের বিষয়ে সারজিস আলমের সঙ্গে তিনি একাধিকবার মৌখিকভাবে আলোচনা করেছেন। এমনকি এর আগে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে রাজনীতি করেছেন, এ বিষয়টিও সারজিস আলমকে জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

বাবুলের অভিযোগ, তাঁর রাজনৈতিক অতীত ও এনসিপিতে যোগদানের বিষয়টি জানা সত্ত্বেও প্রত্যাশানুযায়ী দায়িত্ব না দিয়ে তাঁকে এক ধরনের অপমান করা হয়েছে। তিনি বলেন, “জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার পর এনসিপিতে যোগদান করি। দলের যেকোনো কর্মসূচি ও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। এরপরও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং কেন আমাকে অপমান করা হলো, তা আমি জানি না।”

তবে সংবাদ সম্মেলনে বাবুলের এসব অভিযোগের বিষয়ে সারজিস আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পদত্যাগের ঘোষণা দিয়ে বাবুল বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটিতে দেওয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদসহ সংশ্লিষ্ট পদ থেকে তাঁর নাম প্রত্যাহার করে নেওয়া হোক। একই সঙ্গে তিনি তাঁর অবস্থান দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে স্পষ্ট করতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন