২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:৪৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা

মহানবী হযরত মুহাম্মদ (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ-কেসিসি প্রশাসক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। মহান আল্লাহ মানুষের জন্য কল্যাণকর পথ প্রদর্শনের বিশেষ উদ্দেশ্য নিয়ে এ মহতী মানুষকে প্রেরণ করেছেন। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, সততা, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য উদাহরণ। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে মহানবী (স.)-এর জীবনাদর্শ সম্পর্কে জ্ঞানার্জন এবং তার আলোকে নিজেদের জীবন গড়ে তোলার জন্য তিনি শিার্থীদের প্রতি আহ্বান জানান।

কেসিসি প্রশাসক আজ সোমবার দুপুরে নগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে সিরাতুন্নবী (স.) সম্পর্কে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালন উপল্েয স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রশাসক আরো বলেন, এতদাঞ্চলের শিক্ষার প্রসার এবং সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটির গুরুত্ব অনেক। ডেঙ্গু মুক্ত শহর গড়ে তুলতে তিনি নিজ নিজ বাড়ি পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।

স্কুলের প্রধান শিক মোহাম্মাদ আবুল হাছান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শিা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান ও বয়রা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: আলিমুজ্জামান। অন্যান্যেল মধ্যে সমাজসেবক জাহিদুল ইসলাম খোকন, মো: সাইফুল ইসলামসহ স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিার্থীরা হামদ-নাত ও ক্বিরাত পরিবেশন করে। পরে প্রশাসক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন