১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:৫৪

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় শিশু কল্যাণে বরাদ্দ বাজেট বাস্তবায়নে ৫ দফা দাবি চাইল্ড ফোরামের

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনা নগরীতে শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেট যথাযথভাবে বাস্তবায়ন এবং শিশুদের জন্য নিরাপদ ও উপযোগী নগর পরিবেশ নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানিয়েছে চাইল্ড ফোরাম ও শিশু ফোরামের নেতৃবৃন্দ। দাবিগুলোর মধ্যে রয়েছে, শিশুপার্ক নির্মাণ ও উন্নয়ন, নারীবান্ধব ও নিরাপদ শৌচাগার নির্মাণ, পাঠাগার স্থাপন ও উন্নয়ন, সড়কে পর্যাপ্ত বাতির ব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) শহীদ আলতাফ মিলনায়তনে ‘শিশু কল্যাণে বরাদ্দকৃত বাজেট বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন সভা’ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ ও ২-এর সহযোগিতায় এবং শহর পর্যায়ের শিশু ও যুব ফোরামের সদস্যদের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

নগর যুব ফোরামের সভাপতি মো. ফাহমিদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় চাইল্ড ফোরাম ও শিশু ফোরামের নেতৃবৃন্দ বলেন, একটি শিশুবান্ধব নগর গড়ে তুলতে শুধু শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই যথেষ্ট নয়; শিশুদের খেলাধুলা, বিনোদন, জ্ঞানচর্চা এবং নিরাপদ চলাচলের উপযোগী পরিবেশও নিশ্চিত করা জরুরি। এজন্য কেসিসির বাজেটে শিশু কল্যাণে বরাদ্দ অর্থ সঠিকভাবে কাজে লাগানোর পাশাপাশি শিশুদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা।

তারা নগরীর বিভিন্ন এলাকায় শিশুপার্ক নির্মাণ ও বিদ্যমান পার্কগুলোর উন্নয়ন, শিশু ও নারীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিভিন্ন ওয়ার্ডে পাঠাগার স্থাপন ও বিদ্যমান পাঠাগারের উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং নগরীর জলাবদ্ধতা নিরসন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিশু ও যুব ফোরামের উত্থাপিত বিষয়গুলো বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এগুলো বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। শিশুদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, শিশু ফোরামের নেতৃবৃন্দের দাবিগুলোর বাস্তবায়নের লক্ষ্যে কেসিসি কাজ করছে। একই সঙ্গে বিষয়গুলো সঠিকভাবে ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানানো হয়েছে। শিশুদের কল্যাণে এসব দাবি বাস্তবায়ন সময়ের প্রয়োজন এবং এ বিষয়ে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. শামিউল ইসলাম, আর্কিটেক্ট রেজবিনা খানম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ ও ২-এর ম্যানেজার সুরভী বিশ্বাস, অ্যাডভোকেসি অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর (সিবিসি) মোসা. বিউটি কুইনসহ কেসিসির বিভিন্ন ওয়ার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চাইল্ড ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শিশুদের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নগর উন্নয়ন পরিকল্পনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং শিশু কল্যাণে বরাদ্দকৃত বাজেটের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন