২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৩:৫৮

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

পাইকগাছায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ অর্নব ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, ওসি (অপারেশন) জুলফিকার আলি, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম। পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, নবলোক প্রতিনিধি কাজী ফারহানা আফরোজ, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি মার্শিয়া হালদার। সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজা, ডাঃ নয়ন সরকার, ডাঃ প্রান্ত সরদার, ডাঃ জাফর আহমেদ, ডাঃ আঁখি দাস, ডাঃ তানভীর আহমেদ, ডাঃ ইমরান হোসেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, শাহজামান বাদশা, জালাল আহমেদ, মাজহারুল ইসলাম মিথুন, নার্স সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত মন্ডল, সিনিয়র স্টাফ নার্স মৌসুমী ফৌজদার, আরতি সরদার, প্রজ্ঞা মৈত্র, মনিরা খাতুন, এমটি (ইপিআই) সাহানারা পারভীন, নবলোকের মুক্তা বিশ্বাস ও স্বাস্থ্য কর্মী,গণমাধ্যম কর্মী, ইমাম, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​ সভায় বক্তারা শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে সুষম খাবারের গুরুত্ব এবং অপুষ্টির অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া সভায় সপ্তাহ ব্যাপী বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, পুষ্টি পরামর্শ এবং নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে পুষ্টির বিষয়ে সচেতন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন