প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬

খবর বিজ্ঞপ্তির : শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, নদী-খাল খননের মাধ্যমে কৃষির পুনর্জাগরণ এবং আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তিÑএমন মন্তব্য করেছেন খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশবিরোধী চক্র হুমকি-ধামকিসহ নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা উপেক্ষা করে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে হবে। খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার রাড়ুলী, গড়ইখালী ও চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাকা-বাজার ঈদগাহ ময়দানে রাড়ুলী ইউনিয়ন আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূরের সভাপতিত্বে এবং যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। এতে বক্তব্য রাখেন খুলনা জেলা (দক্ষিণ) ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু জার আল গিফারী, সাবেক জেলা সভাপতি এডভোকেট রুহুল আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রায়হান হোসেন, কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম ও নির্বাহী সদস্য মো. আকবর হোসেন, ইসলামী ছাত্রশিবিরের পাইকগাছা পৌর থানা সভাপতি সাইদুল ইসলাম, সেক্রেটারি শহিদুল ইসলাম, পাইকগাছা থানা দক্ষিণের সেক্রেটারি সেলিম গোলদার, স্কুল বিভাগের পরিচালক নাহিদ হাসান, রাড়ুলী ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি শেখ নজরুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মো. শফিকুল ইসলাম।
পাইকগাছা উপজেলার গড়ইখালি বাজারে এক মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মাওলানা আবুল কালাম আজাদ। পথসভায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আবু জার আল গিফারী, পাইকগাছা পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলাম, গড়ইখালি ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরদার, গড়ইখালি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আশিকুর রহমান, গড়ইখালি ১নং ওয়ার্ড সভাপতি মো. জহির রায়হান, ২নং ওয়ার্ড সভাপতি আলী আকবর, ৩নং ওয়ার্ড সভাপতি মো. কোহিনুর রহমান, ৯নং ওয়ার্ড সেক্রেটারি আছাদুল ইসলাম প্রমুখ।