৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:০৫

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে কাজ করবো-লবি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিসংবাদিত নেতা। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।

তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলী আসগার লবি একথা বলেন।

৭ জানুয়ারী (বুধবার) বিকেল ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আজ আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা যুব দলের আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ইবাদুল হক রুবায়েদ, শেখ আবুল বাসার, ওয়াহিদ হালিম ইমরান, মনিরুল হাসান টিটো,সরদার সেলিম হোসেন, ওয়াহেদুজ্জামান নান্না, সরদার আতাউর রহমান,এহসানুল হক লন্ডন,আলমগীর হোসেন, হালিম মেম্বার প্রমুখ।

ক্যাপশন: ফুলতলার জামিরায় বিএনপির আয়োজিত চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন