২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৯:০১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

কপিলমুনি সিটি প্রেস ক্লাবের কমিটি গঠন

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫

  • শেয়ার করুন

কপিলমুনি প্রতিনিধি : কপিলমুনি সিটি প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় ক্লাবের কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়,সভায় পতিত্ব করেন সভাপতি এম আজাদ হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান,বার্ষিক আয় ব্যয়ের হিসাব দাখিল করেন কোষাধ্যক্ষ জগদীশ দে।

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি এম আজাদ হোসেন দৈনিক খুলনা প্রতিদিন, দৈনিক যশোর বার্তা, কার্যকরী সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান দৈনিক আমাদের কন্ঠ, দৈনিক রূপান্তর প্রতিদিন, সহ-সভাপতি জি এম এমদাদ হোসেন-বিশিষ্ট কলামিস্ট-বিডি খবর, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার দৈনিক পূর্বাঞ্চল, ভয়েজ অব সাতক্ষীরা, সহ-সাধারণ সম্পাদক এস কে আলীম দৈনিক দেশ সংযোগ, সাংগঠনিক সম্পাদক পলাশ মজুমদার দৈনিক দক্ষিণাঞ্চল, কোষাধ্যক্ষ জগদীশ দে, দৈনিক তথ্য, প্রচার সম্পাদক জয় খান দৈনিক ঢাকা, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস খান, অনলাইন দেশ সেবা, নির্বাহী সদস্য অসীম রায়, জাতীয় দৈনিক চৌকস,আসাদুল মালী, দৈনিক নতুন খবর, আব্দুল জলিল বিশ্বাস, যুগের কন্ঠ,ও আব্দুল মজিদ গাজীকে ফটো সাংবাদিক মনোনীত করে ১৩ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়।

সভাপতি এম আজাদ হোসেন তাঁর বক্তেব্য বলেন,’সাংবাদিকরা জাতির বিবেক’সংবাদপত্র সমাজের আয়না হিসেবে কাজ করে। সিটি প্রেসক্লাবের সাংবাদিকরা সেই ২০১৫ সাল থেকে আজ পর্যন্ত সমাজের অসহায় মানুষের সেবায় খবর লিখে আসছেন,শুধু তাই নয়,খেলাধুলা পরিচালনা ও অসহায় মানুষের পাশে থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন। এই ধারা অব্যাহত রাখতে সদস্যদের প্রতি আহ্বান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন