৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:৪১

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দেবহাটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশিত: মে ৩০, ২০২৫

  • শেয়ার করুন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় স্থান সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে দেবহাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা ইউনিয়ন সার্চ কমিটির সদস্য মোখলেসুর রহমান এবং সঞ্চালনা করেন সার্চ কমিটির সদস্য শহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন শেখ সিরাজুল ইসলাম, সাবেক আহ্বায়ক দেবহাটা উপজেলা বিএনপি ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান, পারুলিয়া ইউনিয়ন পরিষদ, দোয়া ও আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, শাসনকালীন সাহসিকতা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনীতিতে তাঁর অসামান্য অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, “শহীদ জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি ছিলেন দেশের সংকটকালে নির্ভীক, সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর রেখে যাওয়া আদর্শ আজও আমাদের পথ দেখায়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবহাটার পাঁচটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীরা এবং দেবহাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, অনুষ্ঠানের শেষাংশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত করেন, সখিপুর দাখিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মোঃ নাজমুল হুদার ।
দোয়ার সময় শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন