৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:০৩

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিআইডি’র তারুণ্যের অগ্রযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: মে ৩০, ২০২৫

  • শেয়ার করুন

পিআইডি : ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা আজ (শুক্রবার) সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম. জাভেদ ইকবাল।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ভবিষ্যত বাংলাদেশের উন্নয়নে তারুণ্যশক্তির গুরুত্ব অনেক। জুলাই এর গণঅভ্যূত্থানের মাধ্যমে বর্তমান বাংলাদেশের সৃষ্টি। নতুন বাংলাদেশ তৈরিতে এই তরুণদের মেধাশক্তি কাজে লাগাতে হবে। এলক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তরুণরা বাংলাদেশকে কেমন দেখতে চায় এ লক্ষ্যে কাজ করার জন্য তরুণদের কাছেই পৌঁছাতে হবে। দেশের অগ্রযাত্রায় তরুণদের অধিক পরিমাণে সম্পৃক্ত করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকার। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি। খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি এ সভার আয়োজন করে।
সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার ফাতেমা তুজ জোহরা, তথ্য অধিদফতরের প্রধান সহকারী শারমিন সুলতানা-সহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মচারীরা অংশ নেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন