৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:৩৪

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছেঃ পুলিশ কমিশনার

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা জাতীয় নাগরিক কমিটির সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ত্রাসমুক্ত খুলনা গড়ে তোলার আন্তরিক প্রয়াসে বৃহস্পতিবার দুপুর দুইটায় কেএমপির হল রুমে মতবিনিময় করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলি হায়দার।
মতবিনিময়কালে মাদক, সন্ত্রাস, বিট পুলিশিং কার্যক্রম, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
এ সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জাতীয় নাগরিক কমিটির পক্ষে আহম্মদ হামীম রাহাত বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর নতুন সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হওয়ার সুযোগ সৃষ্টির পর এতদিনেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূল না হওয়া, মাদক ও জুয়ার বিস্তার, সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। একই সাথে কিশোর গ্যাং দৌরাত্ম বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে। এতে ছিনতাই, খুন ও রাহাজানি বেড়ে যাওয়ায় সচেতন মহল উদ্বিগ্ন। এসময় খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়ার দাবি জানান সাংবাদিকরা।
এসময় পুলিশ কমিশনার জুলফিকার আলি হায়দার বলেন, খুলনাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে। এক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটির সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দকে পুলিশকে সহযোগিতার করার আহবান জানান।
মতবিনিময় সভায় কেএমপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আহসান হাবীব, সহকারী পুলিশ কমিশনার ত. ম. রোকনুজ্জামান।
নাগরিক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, আহম্মদ হামীম রাহাত, এ্যাড মইনুল ইসলাম জীবন, ফরিদ পাঠান, এম সাইফুল ইসলাম,মেনান মুশফিক, হাসিবুর রহমান, জায়েদুর রহমান, ডাঃ শরীফ আশরাফুল হাবিব সাজিদ, মোঃ আলী হাসান, আশিক হাসান রাতুল, শারমিন সুলতানা হীরা, রাবেয়া খাতুন, শেখ কামালউদ্দিনন, মাকসুদা ইয়াসমিন, মাসুম হোসেন বাকি, মোঃ নুরুজ্জামান তুহিন, মো আরিফুজ্জামান, ডাঃ বরকত আলী, মোঃ ইমন, মোঃ হাবিবুল্লাহ প্রমূখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন