২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৮:৪৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনায় র‌্যাবের অভিযানে ১ লক্ষ ৬৬ হাজার টাকার জালনোটসহ আটক-২

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনায় ১ লক্ষ ৬৬ হাজার জাল টাকা ও জালনোট চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার নগরীর হাদিস পার্ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ কাশেম বিশ্বাস ও মোসাঃ স্বর্ণা বেগমের পুত্র মোঃ রুবেল বিশ্বাস (৩০) এবং মোঃ আসাদুল বিশ্বাস ও মোসাঃ রেহেনা বেগমের পুত্র মোঃ আকাশ বিশ্বাসকে (২২) আটক করা হয়। রুবেল যশোরের অভয়নগর থানার নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রাম ও আকাশ ৪ নম্বর ওয়ার্ডের তরফদার পাড়ার বাসিন্দা। এ সময় তাদের নিকট থেকে এক হাজার টাকার ৫৩ টি জাল নোট ও পাঁচশত টাকার ২২৬ টি জাল নোট উদ্ধার করা হয়। যার মূল্য দাড়ায় ১ লক্ষ ৬৬ হাজার টাকা। এ বিষয়ে জব্দকৃত জাল টাকাসহ আসামীদ্বয়কে খুলনা সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন