২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৮:৪৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

নগরীতে অধিক মূল্যে ফ্যান বিক্রি, জরিমানা গুণলেন ব্যবসায়ী

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ। এরই মধ্যে বিক্রি বেড়েছে ফ্যানের। সেই ফ্যানের দাম ক্রয় মূল্যের চেয়ে অধিক গ্রহণ করছিলো নগরীর হার্ডমেটাল গ্যালারীর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জমজম হার্ডওয়্যার স্টোর। ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ে তাদের কারসাজি। জরিমানাও গুনতে হয় প্রতিষ্ঠানটির।
আজ সোমবার এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, দাবদাহের কারণে অতিষ্ট হয়ে পড়েছে মানুষ। সেই সুযোগকে কাজে লাগিয়ে ফ্যানের দাম অধিক গ্রহণ করছেন ব্যবসায়ীরা। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সতত্যা পাওয়ায় মেসার্স জমজন হার্ডওয়্যারকে দশ হাজার টাকা জরিমান করে তা আদায় করা হয়। এছাড়া দৌলতপুর থানার রেল গেইট এলাকায় মারিয়াম আইস বার-কে ক্ষতিকর উপাদান ব্যবহার করে ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন ও প্রক্রিয়াজাত করণ এবং বিপনন করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
তিনি বলেন, অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও আনসার সদস্যবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন