২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:২৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

শাকিব-বুবলীর বিচ্ছেদের গুঞ্জন!

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২

  • শেয়ার করুন

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনাম বুবলী দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। যদিও কখন কোথায় বিয়ে হয়েছিল এ সংক্রান্ত অন্য কোন তথ্য দেননি তাঁরা।

শাকিব খান দুদিন আগে তাঁর প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেদিনই শবনাম বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ফলশ্রুতিতে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নিয়েছেন এই দম্পতি; এমন ধারণা নেটিজনদের একাংশের।

শাকিব খান ও শবনাম বুবলীর একাধিক সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর।

যদিও এই প্রসঙ্গে এনটিভি অনলাইন সূত্রের করা দাবির প্রমাণ পায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিব খান ও শবনাম বুবলীর মন্তব্যও গ্রহণ করতে পারেনি।

এর আগে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন