২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৬:৪০

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সেরা অধিনায়ক হিসেবেই সাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে: ফাহিম

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২

  • শেয়ার করুন

সেরা অধিনায়ক হিসেবেই আসন্ন এশিয়া কাপে সাকিব আল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে। বিশ্বকাপ পর্যন্ত সাকিব অধিনায়ক। এমনটি মনে করেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম। মাঠের বাইরের কোন সমালোচনাই সাকিবের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলে মনে করেন এই ক্রিকেট বিশ্লেষক। জানান, সাকিব দলে থাকলে বাংলাদেশের পারফরম্যান্সে পড়বে ইতিবাচক প্রভাব।

গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হলো সাকিব আল হাসানকে।

খবরের খোরাক সাকিবকে ঘিরে কদিন ধরেই ক্রিকেট পাড়ায় চলছিলো আলোচনা-সমালোচনা। আবাও সামনে আসে সাকিব-বিসিবি দ্বন্দ্ব। দ্বিতীয় দফায় পেছানো হয় এশিয়া কাপের দল ঘোষণা। শনিবার সাকিবের সঙ্গে বিসিবি সভাপতি ও বোর্ড পরিচালকদের রুদ্ধদ্বার বৈঠকের পর ঘোষণা করা হয় এশিয়া কাপের ১৭ সদস্যের দল। যেখানে অধিনায়ক করা হয় সাকিব আল হাসানকে।

গুরুজনদের মত, বিতর্ক থাকলেও দক্ষতায় অদ্বিতীয় সাকিব। তার অভিজ্ঞতা আসন্ন এশিয়া কাপে পুরো দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব। বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম বলেন। ‘সেরা অধিনায়ককেই আমরা সুযোগ দিচ্ছি। তাতে যেটা হবে যে, টি-টোয়েন্টিতে ওর যা অভিজ্ঞতা আর ওর যা খেলা পরিচালনার স্ট্যাইল, ও যেভাবে খেলোয়াড়দের ফ্রিডম দেয়, এবং সেম টাইমে যেভাবে অ্যাকাউন্ট্যাবল করে, সেটা বোধহয় দলের পারফরম্যান্সের ক্ষেত্রে কাজে আসবে।’

সাকিবের বিকল্প সাকিব নিজেই। তাই মাঠের বাইরের কোন সমালোচনাই সাকিবের মাঠের পারফরম্যান্সে ফেলবে না বলে মনে করেন ফাহিম। তিনি বলেন, ‘আমার মনে হয় যে, খেলার মাঠে যখন ও ঢুকে যাবে তখন আমার মনে হয় না এসব ব্যাপারগুলো ওর মাথায় থাকবে। ১০ বছর আগে বা ১২ বছর আগে আমরা যে সাকিব আল হাসানকে দেখে আসছি, মাঠে গেলে ও ওরকমই হয়ে যাবে। এবং সেটা বাংলাদেশের কাজে আসবে।’

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের স্বার্থে বোর্ড ও ক্রিকেটারদের দূরত্ব কমিয়ে, আরো সুদূরপ্রসারী পরিকল্পনার প্রয়োজন বলে জানান এই ক্রিকেট উপদেষ্টা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন