৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:২৯

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গুরুতর আহত মাশরাফি, পায়ে ২৭ সেলাই

প্রকাশিত: মে ৮, ২০২২

  • শেয়ার করুন

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দুর্ঘটনার শিকার হয়েছেন। কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে বাঁ পায়ে গুরুতর জখম হন সাবেক অধিনায়ক। সেখানে ২৭টি সেলাই দেয়া হয়েছে।
আজ (শনিবার) নিজ বাসায় অবস্থান করছিলেন মাশরাফি। সেখানে কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে তার। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে বেশ খানিকটা অংশ কেটে যায়।

দুর্ঘটনার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসার পর শঙ্কা কেটে যায় তার। এখন তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে মাশরাফির পারিবারিক সূত্র।

এমনিতেই ইনজুরিতে জর্জর মাশরাফির ক্যারিয়ার। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগেও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। যার জন্য টুর্নামেন্টটির প্রথম ম্যাচ খেলতে পারেননি। ঝুঁকি আছে জেনেও খেলা চালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন