১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:৪৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

খুলনায় করোনায় মৃত্যু কমেছে

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১

  • শেয়ার করুন

খুলনায় করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা কমেছে। নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়। জেলায় শনাক্তের হার ২২ শতাংশ।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় খুলনার ডুমুরিয়ার মোনতাজ উদ্দীন সানা (৮০) নামে এক রোগির মৃত্যু হয়েছে। তবে নগরীর বাকী চারটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি।

এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিলো ২২ দশমিক ৭ শতাংশ।

তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৪২২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৩০ টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ১৮ জন, যশোর ৪ জন, ও গোপালগঞ্জ ১ জন রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল, গাজী মেডিকেল হাসপাতাল ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন