২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:৩১

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

র‌্যাব সদর দপ্তরে পরীমনি, জিজ্ঞাসাবাদ চলছে

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১

  • শেয়ার করুন

চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নেওয়ার সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন র‌্যাবের কর্মকর্তারা।
বুধবার রাতে পরীমনিকে বনানীর বাসা থেকে আটক করা হয়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ গণমাধ্যমকে বলেন, পরীমনিকে র‌্যাবের সদর দপ্তরে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণে ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার বিকালে পরীমনির বাসায় অভিযান শুরু করে র‌্যাব। দীর্ঘ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। পরে রাত সোয়া ৮টার দিকে র‌্যাব সদস্যরা বনানীর বাসা থেকে পরীমনিকে নিয়ে র‌্যাব সদর দপ্তরের পথে রওনা হন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন