২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:৪৬

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

কোয়ারেন্টিনে থাকা যুবতীকে ধর্ষণের অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের

প্রকাশিত: মে ১৯, ২০২১

  • শেয়ার করুন

ভারত ফেরত খুলনার পিটিআই সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা এক যুবতী (২২) সেখানকার দায়িত্বরত পুলিশ সদস্য কর্তৃক ধর্ষণের অভিযুক্ত হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে ভুক্তভোগী নারীকে আইনী সহায়তা প্রদানের আশ^াস প্রদান করা হয়। একইসাথে থানা কর্র্তৃক তাৎক্ষণিক মামলা গ্রহণ এবং অভিযুক্ত উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করায় বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে সঠিক ধারায় মামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি যথাক্রমে গাজী আলাউদ্দিন আহমদ, আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন, আব্দুস সালাম শিমুল, সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ. মান্নান বাবলুসহ রোটাঃ মোঃ আজিজুল হক, রোটাঃ খান ইমরান আহমেদ, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, সাবেক সেনা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, এস কে রানা আহমেদ, এইচ এম জহিরুল ইসলাম, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, এ্যাডভোকেট হাবিবুর রহমান মিজি, ইসরাত জাহান জিনাত, হুমায়ুন কবির বালী, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, রবিব উদ্দিন মোল্যা, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ^াস, কাজী আব্দুল মান্নান, মোঃ সোহাগ হোসেন, প্রীতিশ ঢালী, মোঃ ইউনুস সানা প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন