২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৩৭

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রকাশিত: এপ্রিল ২, ২০২১

  • শেয়ার করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম ২২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে জরুরি প্রয়োজনে সপ্তাহে দুইদিন রবি এবং বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রার কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে খোলার কথাও জানানো হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন ও ছাত্রবিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম ২২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

তবে পানি, বিদ্যুৎ, স্বাস্থ্য, এস্টেট ও নিরাপত্তার মতো জরুরি সেবা যথারীতি চালু থাকবে।

গোলাম কুদ্দুস বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কার্যক্রম, শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস এবং গবেষণা কার্যক্রম স্ব স্ব সুপারভাইজারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন