১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৬:৫২

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

টিভি অভিনেতা অপূর্বর শারীরিক অবস্থার অবনতি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২০

  • শেয়ার করুন

করোনায় আক্রান্ত হওয়ার পর অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে মেডিসিন ও আইসিইউ বিশেষজ্ঞ ডাঃ মহিউদ্দিন আহমেদের তত্বাবধানে আইসিইউতে রাখা হয়।

বুধবার দুপুরের পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বিকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। গতকাল পর্যন্ত শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে এগুলেও আজ বৃহস্পতিবার সকাল থেকে অপূর্বর অবস্থার কিছুটা অবনতি ঘটে। তার সার্বিক অবস্থায় এ পজেটিভ প্লাজমা জরুরি হয়ে পড়েছে।

করোনাভাইরাসের আঘাতে এই অভিনেতার ফুসফুসে ক্ষত হয়েছে। রক্ত পরীক্ষার ফল এসেছে খানিক খারাপ। সব মিলিয়ে প্লাজমা দেওয়ার পরেও ব্লাড রিপোর্টের ওপর নির্ভর করছে সবকিছু।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘ভাইয়ের শারীরিক অবস্থা আবার একটু খারাপ হয়েছে। চিকিৎসকেরা সকালে জানিয়েছেন, প্লাজমা লাগবে। সেটা সংগ্রহ করাটাও সহজ বিষয় নয়। তবে আশার কথা, একটু আগে প্লাজমা পেয়েছি। এটাই এখন বড় স্বস্তির খবর।’

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অপূর্বর শরীরের প্লাজমা দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে ভালো ফল মিলবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন