২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৫৭

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

খুলনায় প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান আর নেই

প্রকাশিত: আগস্ট ২২, ২০২০

  • শেয়ার করুন

খুলনার প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না আর আমাদের মাঝে নেই। শনিবার (২২ আগস্ট) বিকেলে খুলনা মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ওয়াদুদুর রহমান পান্না, একাধিকবার খুলনা প্রেসক্লাবের সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক ‘জন্মভূমি’ পত্রিকার সাবেক সম্পাদক এবং নগরীর শিশু শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ জোহরা খাতুন কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা।

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা জানিয়েছেন, হৃদরোগ ও ডায়া‌বে‌টিক আক্রান্ত ছিলেন তিনি। এরমধ্যে করোনা উপসর্গে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ বিকেলে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুতে খুলনা একজন প্রবীণ ও গুণী সাংবাদিককে হারালো।

তিনি আরো জানিয়েছেন, মরহুমের মরদেহ রাতে বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর আগামীকাল সকাল ১০টায় জোহরা খাতুন স্কুলে এবং বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে নিয়ে যাওয়া হবে। জোহরের নামাজের পর নগরীর পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ী জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নগরীর বসুপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন