২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৪৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় গর্ভবতী নারীসহ ২জন করোনা রোগীর মৃত্যু

প্রকাশিত: জুন ২৬, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় শেখ সোহরাব হোসেন নামের ৬০ বছর বয়সী এক করোনা রোগী বাসায় ও করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩২ বছর বয়সী রুমিচা বেগম নামের এক গর্ভবতী করোনা রোগী মারা গেছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১ টায় মহানগরীর ২ নং জাহিদুর রহমান ক্রস রোডের নিজ বাসায় মারা যান সোহরাব হোসেন এবং দুপুর ১ টা ৫০ মিনিটে করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান রুমিচা বেগম।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে সমন্বয়ক ডা মিজানুর রহমান বলেন, করোনা আক্রান্ত রুমিচা গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন । আজ ১টা ৫০ মিনিটে তিনি মারা যান। রুমিচা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা ।

অন্যদিকে সোহরাব হোসেনের স্বজনরা জানান, সোহরাব হোসেনকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ জুন ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকজন রোগী ওই দিন মারা যান এবং ভালো চিকিৎসা না হওয়ায় ২৫ জুন বাসায় নিয়ে আসি। শুক্রবার সকাল ১১টা দিকে তিনি নিজ বাসায় মারা যান। এর আগে ২৩ জুন তার শরীরে করোনা পজিটিভ ধরা পরে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন