২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৪৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় একদিনে ফের সর্বোচ্চ ১৫৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ১৮ জন

প্রকাশিত: জুন ২৪, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৫৬ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের ৩ জন, নড়াইলের ১ জন, বাগেরহাটের ৪ জন ও ফলোআপ রোগী ৮ জন রয়েছেন। খুলনায় এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত।এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩৬২ জন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার পিসিআর ল্যাবে ৩৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ৩৫০টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১৭২ টি। যার মধ্যে ১৫৬ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের ৩ জন, নড়াইলের ১ জন, বাগেরহাটের ৪ জন ও ফলোআপ রোগী ৮ জন রয়েছেন।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনে শনাক্ত হওয়ার দিক থেকে খুলনায় এটিই সর্বোচ্চ। গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা কম থাকলেও আজ বুধবার ১৫৬ জন শনাক্ত হওয়ার মধ্য দিয়ে একদিনে রেকর্ড সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হলো। এনিয়ে খুলনা জেলা ও মহানগরীতে এখন পর্যন্ত ১৩৬২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের (ডায়াবেটিক হাসপাতাল) ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২), সকাল সাড়ে ১০টায় দৌলতপুর পাবলা এলাকার নেসার উদ্দিন (৫৬) ও সকাল ১১টায় টুটপাড়া দিলখোলা রোডের ঠিকাদার মোঃ ওমর ফারুক (৫৪)। এছাড়াও মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট ফকিরহাটের বাসিন্দা ডা: উপেন্দ্রনাথ (৭০) মারা যান।

উল্লেখ্য, এনিয়ে খুলনায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩৬২ জন, সুস্থ হয়েছেন ১৩৪ জন আর মৃত্যু হয়েছে ১৮ জনের।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন