২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:৫২

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

খুলনায় করানোর উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু

প্রকাশিত: জুন ১৩, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শাহরান (৬০) নামে এক নারী শুক্রবার রাত ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। মৃত শাহরান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মোশারফের স্ত্রী।

অপরদিকে রাবেয়া বেগম (৫৯) নামে অপর এক নারী শুক্রবার সকাল সাড়ে ১০টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। মৃত রাবেয়া বেগম খুলনা মহানগরীর খালিশপুরের ক্রিসেন্ট বাজার এলাকার আব্দুর রব মোল্লার স্ত্রী। করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে বলে ডা. মিজানুর রহমান জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন