১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৩১

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১

  • শেয়ার করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির আল্লামা নুরুল ইসলাম জিহাদী আর নেই। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নুরুল ইসলামের বয়স হয়েছিল ৭৩ বছর।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে তার ছেলে খালেদ বিন নূর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার মোর্শেদ বিন নূর বলেন, দুদিন আগে আব্বা হার্ট অ্যাটাক করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু বুঝতে পারেননি। শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে ১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তিনি বলেন, শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে কর্মব্যস্ত ছিলেন আব্বা। হার্ট অ্যাটাকের মধ্যে চিকিৎসা না নেওয়ায় ক্ষতিটা বেশি হয়েছে। সন্ধ্যার দিকে সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, নুরুল ইসলাম জিহাদীর নামাজে জানাজা বাদ এশা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। তার দাফন সম্পন্ন হবে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায়। এরই মধ্যে জানাজায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছেন বলেও জানান তিনি।

২০২০ সালের ২৬ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদী হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন