১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৩১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

সেনহাটি ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান জিয়া গাজী হত্যা মামলায় কারাগারে

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১

  • শেয়ার করুন

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদ থেকে সদ্য নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ( জিয়া গাজী) একটি হত্যা মামলায় খুলনার আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করেন।
গত ২৫ জুলাই স্থানীয় ইউপি নির্বাচন, এলাকায় আধিপত্য বিস্তার ও প্রতিহিংসার কারনে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন যুবলীগ নেতা ও ইলেকট্রনিক ব্যাবসায়ি ইয়াসিন শেখ। ইয়াসিন শেখ নিহত হওয়ার পর গত ২৭ জুলাই দিঘলিয়া থানায় হাজির হয়ে চেয়ারম্যান জিয়া গাজী সহ অন্যান্য আসামীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা হাফিজা বেগম, যার মামলা নং ০৯। দিঘলিয়া থানায় মামলা হওয়ার পর ১ নং আসামি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ( জিয়া গাজী) পলাতক ছিলেন।

ইউনিয়ন পরিষদের নির্বাচন কে সামনে রেখে এই হত্যা মামলার ০১ নং আসামি গাজী জিয়াউর রহমান ( জিয়া গাজী) গত ৬ই সেপ্টেম্বর ২০২১ উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন গ্রহন করেন। জামিনে থাকাকালীন সময়ে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেনহাটি ইউনিয়ন পরিষদ থেকে সতন্ত্র প্রার্থী হয়ে পাঁচ হাজার দুইশত ভোটের ব্যাবধানে বিজয় অর্জন করেন।

২ নভেম্বর সকালে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চাইলে বিজ্ঞ আদালত উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তাকে কারাগারে প্রেরণ করেন। দিঘলিয়ার চাঞ্চল্যকর ইয়াসিন শেখ হত্যা মামলায় গত ২৮ জুলাই খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান এর আদালতে চন্দনীমহল এলাকার বাবুল খাঁ এর ছেলে সানী ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে । সানির স্বীকারোক্তি মোতাবেক নিহত ইয়াসিন শেখ এর আপন মামাতো ভাই ইমরান গাজী (৩২) ও ইকলাস গাজী (২৭) কে দিঘলিয়া থানা পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন।

সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ( জিয়া গাজী) আটক হওয়ায় এই হত্যা মামলায় চারজন কারাগারে আছে বলে জানা গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন