১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:০৯

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উপ মহাপরিচালক সহ ১৫ সদস্যের  প্রতিনিধি দল ভারতে প্রবেশ।

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
‘সীমান্ত সম্মেলনে’ যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে ভারতে গেছেন।
রবিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দলটি ভারতের কলকাতা গেলেন।
বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন উপ মহাপরিচালক রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান। সাথে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহান সহ ১৪ জন কর্মকর্তা। এর মধ্যে ৪ জন স্পেসাল প্রতিনিধি ও রয়েছেন।
প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কোলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান।পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধি দলকে গার্ড অফ অনার প্রদান করেন।
কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি অতুল ফুলজেলে।
বিজিবি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়  সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৩/১১/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন