১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:০৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

সাতক্ষীরা জেলা পরিষদে ফের চেয়ারম্যান নজরুল ইসলাম

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২

  • শেয়ার করুন

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

ভোটে মোটরসাইকেল প্রতীক নিয়ে নজরুল ইসলাম ৬০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চিংড়ি মাছ প্রতীক নিয়ে খলিলুল্লাহ ঝড়ু পেয়েছেন ৪৪৭ ভোট।

জেলার ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। ১০৫৯ ভোটারের মধ্যে ১০৫৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন