২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:৪৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতন ও  গ্রেফতারে বেনাপোলে সাংবাদিকদের মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

প্রকাশিত: মে ১৯, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় আজ বুধবার বেনাপোলে সাংবাদিকদের মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি ও ডেইলী স্টারের রির্প্টোার মহসিন মিলনের সভাপতিত্বে বেনাপোল কাষ্টমস হাউজের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠতি হয়। সমাবেশে শার্শা উপজলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা অংশ নেন।

সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের বকুল মাহবুব বেনাপোল, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম আর রহমান রাশু, এটিএন বাংলার আহমদ আলী শাহীন, দৈনিক সংবাদের দেবুল কুমার দাস, গ্রামের সংবাদের সম্পাদক এম এ মুন্নাফ খোকন, চ্যানেল আই ও সমকালের সাজেদুর রহমান, লোকসমাজের মনিরুল ইসলাম মনি, দৈনিক ভোরের কাগজের ইয়ানুর রহমান, বাগআচড়া প্রেস ক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান,এশিয়ান টিভির মিলন খান, এসএ টিভির শেখ নাছির উদ্দিন, একাওর টিভির  মুসলিম উদ্দিন পাপ্পু, দৈনিক যুগান্তরের কামাল হোসেন, বার্তাকন্ঠের প্রভাষক মামুনুর রশিদ প্রমুখ। নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও তার সহযোগি কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/০৫ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন