২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:২৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শুভেচ্ছা সফর শেষে রাশিয়া নৌবাহিনীর জাহাজের চট্টগ্রাম বন্দর ত্যাগ

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩

  • শেয়ার করুন

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৩ঃ তিনদিনের শুভেচ্ছা সফর শেষে রাশিয়া নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ এডমিরাল ত্রিবুতস (অউগওজঅখ ঞজওইটঞঝ), এডমিরাল প্যানতেলেইয়েভ (অউগওজঅখ চঅঘঞঊখঊঊঠ) ও জ্বালানীবাহী ট্যাংকার (চঊঈঐঊঘএঅ) আজ মঙ্গলবার (১৪-১১-২০২৩) চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। জাহাজ তিনটি গত ১২ নভেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশে আগমন করে।

বাংলাদেশে অবস্থানকালীন জাহাজ তিনটির অধিনায়কগণ কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া সফররত জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ, বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনীর যুদ্ধ কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস’ এবং নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল পরিদর্শন করেন। পাশাপাশি রাশিয়া নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ও বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

জাহাজ তিনটি বাংলাদেশ ত্যাগকালে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সাথে যৌথ মহড়া (চঅঝঝঊঢ) অনুষ্ঠিত হয়। রাশিয়ার জাহাজসমূহের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন